1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় বিএনপি নেতা এডভোকেট রবিউল করিমের কম্বল বিতরণ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় বিএনপি নেতা এডভোকেট রবিউল করিমের কম্বল বিতরণ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ সময় দর্শন

বিএনপি নেতা  এডভোকেট আলহাজ্ব রবিউল করিম রবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গত কয়েক দিনে তিনি ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেন এবং  অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এডভোকেট রবিউল আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে  বিএনপির মনোনয়ন প্রত্যাশি।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও  তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল আইনজীবী। তিনি সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের  কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেন।

বিএনপি নেতা রবিউল করিম রবি আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host