1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৩১ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে বুধবার রাতে (২০ নভেম্বর) পৌর শহরের কয়েকটি স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তার সঙ্গে,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান,সদস্য সচিব কমল শেখ টিটু,যুগ্ম আহবায়ক দীপঙ্কর সরকার জিতু,আশরাফুল ইসলাম রাজিব,এসকে সাগর, আরেফিন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ুন কবির,সদস্য সচিব সোহেল রানা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন,সদস্য সচিব সুজন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 এ সময় রাজিব আহসান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনের কারণে বহুদিন মানুষের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছানো যায়নি। তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তিনি ধানের শীষের বার্তা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন।
তিনি আরও বলেন,বিগত ১৭ বছরের নির্যাতনের ইতিহাস থেকে উত্তরণের জন্য আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যেন বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সমর্থন করেন।তাদের সমর্থনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দেশে সকল নির্যাতন-নিপীড়ন বন্ধ হবে এবং দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে রাজিব আহসান উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব সরদার জাফর ইকবাল হীরক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host