1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২১ সময় দর্শন

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান । এসময় বিশিষ্ট কবি নুরুজ্জামান মুসাফির,অধ্যক্ষ রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাকিম,
প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনটি বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host