1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৯ মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেললেন বাবা!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৮৫ সময় দর্শন

স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় ‘রাগের মাথায়’ ৯ মাসের কন্যা শিশুকে মেঝেতে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই শিশুর। পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে ঘাতক বাবা রহমান শেখকে।

মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ডোমকলের রায়পুর পঞ্চায়েতের শেখপাড়া গ্রামে। মৃত শিশুটির নাম ফাতেমা খাতুন।

পুলিশ জানিয়েছে, রহমান বদমেজাজি হিসেবেই এলাকায় পরিচিত। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর তিনি অখুশিই ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও লেগে থাকত। মঙ্গলবার দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় স্ত্রীর বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে। তার স্ত্রী ঈদে বাবার বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়েই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটি মায়ের কোলেই ছিল। মা-বাবার মধ্যে চিৎকার দেখে সেও ভয়ে কাঁদতে শুরু করে। তখনই বিরক্ত হয়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন রহমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

 

সূত্র: আনন্দবাজার

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host