1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভারতের পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩০৮ সময় দর্শন

তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে যুক্তরাষ্ট্র। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এমন সিদ্ধান্ত নেয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে যুক্তরাষ্ট্রও পাশে দাঁড়াবে।

টুইট বার্তায় বাইডেন বলেন, ‘প্রথমদিকে মহামারির প্রভাবে আমাদের হাসপাতালগুলো যখন সমস্যায় পড়েছিল, তখন যেভাবে ভারত সাহায্য করেছিল ঠিক সেভাবেই তাদের প্রয়োজনের সময় আমরা সাহায্য করতে বদ্ধপরিকর।’

এর আগে রোববার (২৬ এপ্রিল) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে ফোনে কথোপকথন হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেন, ‘ভারতের করোনা রোগীদের চিকিৎসার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিপিই কিট, র্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হবে খুব তাড়াতাড়ি।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থার (সিডিসি) জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকেও দিল্লি পাঠানো হবে। তারা আমেরিকার দূতাবাস ও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে হাত মিলিয়ে মহামারি মোকাবিলায় কাজ করবেন।

করোনার প্রথম ঢেউয়ের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর আবেদন করেন। তখন অত্যন্ত দ্রুত ওষুধ দিয়ে সাহায্য করেন নরেন্দ্র মোদিও। টুইট করে সেই সাহায্যের কথা তুলে ধরে এবার তাদের পদক্ষেপের কথা জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, করোনায় বিধ্বস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এসময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host