1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৮ লাখ ছাড়ালো - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৮ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন

 সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ৮২ লাখ ৩১  হাজার ৯৪ জন এবং মারা গেছে ২৮ লাখ তিন হাজার নয়শ ৯১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার দু’শ ৫৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৯ লাখ ৮৭ হাজার আটশ ৪৯ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৪ হাজার ছয়শ ৬৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১০ লাখ ৩৩ হাজার আটশ এক জন এবং মারা গেছে পাঁচ লাখ ৬৩ হাজার দু’শ ছয় জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ৯৫ হাজার তিনশ ২৯ জন এবং মারা গেছে এক লাখ ৬২ হাজার একশ ৪৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২৫ লাখ ৭৭ হাজার তিনশ ৫৪ জন এবং মারা গেছে তিন লাখ ১৪ হাজার দু’শ ৬৮ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host