1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালন

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ সময় দর্শন

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে  পাবনার সাথিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁথিয়া উপজেলা সমবায় অফিসার মাসুদ রানার  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার পাল, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম,প্রেসক্লাবের সম্পাদক উজ্জ্বল হোসেন,গৌরীগ্রাম ইউ পি  চেয়ারম্যান আবদুল ওহাব মাস্টার, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক   সহকারি অধ্যাপক আবদুল হাই,

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত  সমবায়ী বেলায়েত হোসেন, পুরাট দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতি   ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা তসলিম হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও  এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। জালাল উদ্দিন

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host