1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভ্যাকসিন সনদ ছাড়া মিলবে না বেতন - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ভ্যাকসিন সনদ ছাড়া মিলবে না বেতন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন
মহান বিজয় দিবসে - ভাঙ্গুড়ার শরৎনগর প্রা:বিদ্যালয়ের ডিসপ্লেতে মুগ্ধ অধিদপ্তর! স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবসে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লেটি এ পর্যন্ত প্রায় ১০ হাজার ভিউয়ারস উপভোগ করেছেন। ফেসবুকে অগনিত দর্শক শ্রোতাও ইতিবাচক কমেন্টস করে অভিনন্দন জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় উপজেলা পর্যায়ে এত সুন্দর, আকর্ষনীয় ও নন্দিত ডিসপ্লে প্রদর্শন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার কে ফোনে অভিনন্দন জানিয়েছেন। তিনি অধিদপ্তরের পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বলে প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ডিডিএন নিউজকে জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মাঠে মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়টি প্রথম স্থান অধিকার করে। বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম প্রথমে তার ফেসবুক আইডিতে এটি পোস্ট দেন। সেখানে ১৪২টি শেয়ার হয়। পরে শিক্ষক রুহুল আমিন বৃহস্পতিবার আরেকটি পোস্ট দেন। সেখানেও অনেক শেয়ার পড়ে।
মরামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে। যা প্রথম শনাক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। শনাক্ত হওয়া এই ভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে এক ধরনের ঝুঁকি তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন ঠেকাতে টিকার বিকল্প নেই। তাই ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা দিয়েছে ভারতের পাঞ্জাব সরকার।

জানা গেছে, কমপক্ষে করোনার এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে, তবেই বেতন পাবেন পাঞ্জাবের সরকারি কর্মচারীরা। বুধবার (২২শে ডিসেম্বর) রাজ্যের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কারও করোনার দুটি ডোজ টিকা নেওয়া থাকতে পারে। আবার কেউ হয়তো একটি নিয়েছেন। কিন্তু প্রত্যেক সরকারি কর্মীকে পাঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে টিকা নেওয়ার প্রমাণ হিসেবে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতেই হবে। এরপরই মিলবে বেতন। তবে এখনো যারা টিকার একটি ডোজও নেননি, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে সরকার তা বিবৃতিতে বলা হয়নি।

বলে হচ্ছে, ওমিক্রন সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। যাতে করে টিকাকরণে রাজ্যের সরকারি কর্মীরা বাধ্য হোন।

পাঞ্জাব সরকারের আইএইচআরএমএস ওয়েবসাইটে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। এই পোর্টালটির মাধ্যমেই পাঞ্জাব রাজ্য সরকারের কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিষয়টি দেখা হয়।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host