1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ডে শনিবার নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওই কারখানায় শুক্রবার একটি বিস্ফোরণ থেকে আগুন লাগলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর ইয়েনি সাফাকের।

কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host