1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)  বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ।
মানববন্ধন থেকে গুম-খুনের সাথে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার দাবি করেন ছাত্রদল নেতৃবৃন্দ ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host