1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা  - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা 

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩২১ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে শরৎনগর বাজার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত,আলতাব হোসেন খান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম।
আলেচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সভাপতি  আখিরুজ্জামান মাসুম,সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host