1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলনে নামবেন ইশরাক - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলনে নামবেন ইশরাক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনে নামার কথা বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি।’

তিনি লিখেছেন, ‘আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’

‘অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না’ উল্লেখ করে বিএনপি এই নেতা লিখেছেন,‘অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব।’

এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহার যাতে শত্রুও সমালোচনা করতে না পারে’।

সূত্র: আমার দেশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host