1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না : ড. আব্দুল মঈন খান - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না : ড. আব্দুল মঈন খান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯৩ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়।’

শনিবার শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন খান এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদনকালে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে এসে জড়ো হয়ে দলীয় স্লোগান দিতে থাকেন।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। কারণ, গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তাই দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন।’

বিএনপি দেশের স্বাধীনতা গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। যা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ড. মঈন বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সব সময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন ঘটে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, ‘শহীদ জিয়া বঙ্গভবনে বসে রাজনীতি করেননি, তিনি তৃণমূলে ছুটে গেছেন এবং দলকে সংগঠিত করেছেন। তিনি ছিলেন একজন অনন্য প্রতিভার অধিকারী। শিল্প ও সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছেন। গ্রামীণ শিল্প, গান ও প্রতিভাকে কাজে লাগাতে গ্রাম থেকে শিল্পী এনেছেন এবং বিদেশ সফরে বাউলদের সঙ্গে নিয়েছেন। তিনি শহরের নয়, গ্রামের আদর্শ লালন করতেন।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং নিজের জীবনের পরোয়া না করে নেতৃত্ব দেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, মেহেদী হাসান তুহিন এবং জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনিরসহ কেন্দ্রীয় নেতারা।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host