1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি আত্মবিশ্বাস: খসরু - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি আত্মবিশ্বাস: খসরু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের বললেন,

“একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেখানে তারা বিশ্বাস বেশি পায়।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও যোগ করে বলেন,

“বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে। বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে তো বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হয়েছে।”

সূত্র: এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host