1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
কিশোরীর সঙ্গে প্রেম, ছাত্রকে পিটিয়ে হত্যা দিল্লিতে - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কিশোরীর সঙ্গে প্রেম, ছাত্রকে পিটিয়ে হত্যা দিল্লিতে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫৪৯ সময় দর্শন

কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১৮ বছর বয়সী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দিল্লিতে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত রাহুল দিল্লির আদর্শনগরের বাসিন্দা।

পুলিশ বলছে, খুন হওয়ার কিছুক্ষণ আগে রাহুলকে এক কিশোরীর সঙ্গে দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আমরা জানতে পেরেছি, ওই কিশোরীর পরিবারের সদস্যরা সম্পর্কটির বিরোধিতা করেছিল। কিশোরীর ভাই ও তার বন্ধুদের মারধরে আহত হয়ে ছেলেটি মারা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরীর সঙ্গে হেঁটে যাচ্ছে রাহুল। এর পরই সে কিশোরীর ভাইয়ের সামনে পড়ে। তাকে সেখানে ব্যাপক মারধর করা হয়। মূলত অন্য সম্প্রদায়ের ছেলে হওয়ায় এ ঘটনা ঘটেছে।

সূত্র : এনডিটিভি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host