1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় জমশের আলী শেখ নামে ষাটোর্দ্ধ এক কৃষকের মৃত‍্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী – বাঘা আঞ্চলিক মহাসড়কে আড়ামবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক জমশের শেখ তার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী-লালপুর গামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মোটরসাইকেলের চালককেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host