1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন বাইডেন  - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন বাইডেন 

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪১৪ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। দেশটির মিডিয়া জরিপের পূর্বাভাসে অর্ধেকের বেশি রাজ্যের ফল ঘোষিত হয়েছে। এতে অনেকটা এগিয়ে রয়েছেন বাইডেন।

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বাইডেন ২০৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ১১৮ টি। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর মোট ২৭০ টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

পূর্বাভাসে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ও সাউথ ডাকোটা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা, উটাহ , নেব্রাস্কা ও ওয়াইয়োমিংয়ে জিতবেন।

অন্যদিকে ডেমোক্র্যাট জো বাইডেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ারে, ইলিনয়, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ মেক্সিকো ও নিউ হ্যাম্পশায়ার জিততে পারেন।

এদিকে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে প্রেসিডেন্ট ট্রাম্প। গার্ডিয়ান, বিবিসি

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host