1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
আপিল বিভাগের ৩ বিচারক থেকে প্রধান বিচারপতি করার সুপারিশ বিএনপির - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

আপিল বিভাগের ৩ বিচারক থেকে প্রধান বিচারপতি করার সুপারিশ বিএনপির

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১৭ সময় দর্শন

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের সর্বোচ্চ সিনিয়র তিনজন বিচারকের মধ‍্য থেকে প্রধান বিচারপতির নিয়োগের বাধ্যবাধকতা করার সুপারিশ করেছে বিএনপি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে বিএনপির প্রতিনিধি দলের প্রধান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই সুপারিশের কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায় উভয় ক্ষেত্রে দুই তৃতীয়াংশ ভোট একমত। ন্যায়পাল নিয়োগে একমত পোষণ করেছি। তবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের মোস্ট সিনিয়র তিনজন বিচারকের মধ‍্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা করা যেতে পারে বলে আমরা মতামত দিয়েছি।
সংস্কার কমিশনের অধিকাংশ মতামতের সঙ্গে একমত জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একমত। তবে প্রায় ক্ষেত্রে ৫ম সংশোধনীর কথা বলেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ৮, ৯, ১০ ও ১২ পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা। ধর্মনিরপেক্ষতার বিলুপ্ত করার সাথে একমত। সাম‍্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আনার ক্ষেত্রে একমত। এগুলো মৌলিক অধিকারে আনার কথা বলেছে, তবে এটি নিয়ে আমরা কথা বলেছি।
নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর ক্ষমতা
রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ব‍্যালেন্স করা আমাদের অঙ্গীকার। পর পর দুই বারের পর একবার আমরা বাদ দিয়ে পরে করার ক্ষেত্রে আমরা মত দিয়েছি। একই ব‍্যক্তি সংসদ নেতা ও দলীয় প্রধান হবেন না এটির সাথে একমত হয়নি।
প্রধানমন্ত্রীর কাছে সংসদ নেতার পদ থাকা উচিত। আর মেজরিটি পার্টির ওপর ছেড়ে দেওয়া উচিত দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা। এনসিসি নিয়ে একমত নই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব‍্যবহার করা যাবে না তাতে একমত। স্থানীয় প্রশাসন তারা যে ৪টি বিভাগের কথা বলেছে তার সাথে একমত। শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে প্রবিশনে আমরা বলেছি নতুন করে কিছু না করা। নিম্ন কক্ষের নির্বাচন ও ৪০০ আসনের মধ্যে ১০০ নারী আসন। উচ্চ কক্ষে ১০০ আসনে একমত।
সূত্র: আমার দেশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host