1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভারতের বাতাস নোংরা বলে তোপের মুখে ট্রাম্প - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ভারতের বাতাস নোংরা বলে তোপের মুখে ট্রাম্প

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৭৮ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নির্বাচনের চূড়ান্ত বিতর্কে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত, চীন ও রাশিয়ার বাতাস নোংরা। তার এই মন্তব্যে বেজায় চটেছে ভারতীয়রা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কিছু নাগরিক এতোটাই ক্ষেপেছেন যে, সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তারা অনুরোধ করেছেন- যেন এ ব্যাপারে (ট্রাম্পের কাছে) নোটিশ পাঠানো হয়।

তবে একাংশ মেনে নিয়েছে যে, ভারতের রাজধানী দিল্লির বাতাস বিশ্বের সবচেয়ে গন্ধযুক্ত এবং লজ্জাজনক। গত কয়েক সপ্তাহে শহরটির বাতাসের মান বহুবার পাল্টেছে। শহরটির বহু বাসিন্দা শ্বাস নিতে অসুবিধার কথা বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতাসের যে মানকে নিরাপদ বলে জানিয়েছে, কয়েক সপ্তাহে তার চেয়ে ১২ গুণ খারাপ অবস্থায় গেছে দিল্লির বাতাসের মান।

সূত্র : বিবিসি

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host