1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৮ সময় দর্শন
ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই জেলায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে মারা গেছে চার শিশু। আবর বরিশালে দুই শিশু। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন ভর্তি হয়েছে।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ৪৭৯ শিশু চিকিৎসাধীন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জনসহ মোট ৬৯ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে।

এদিকে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১০।

নেত্রকোণায় গত ১৫ দিনে ১৬৪ জন আক্রান্ত হওয়ার পর আটপাড়ায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ২১ দিনে প্রায় ১৫ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host