1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
হামজা চৌধুরী হঠাৎ ঢাকা সফরে - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

হামজা চৌধুরী হঠাৎ ঢাকা সফরে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬২ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আপাতত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন খেলা নেই, নেই কোন ক্যাম্প। এমন সময়ে আচমকা ঢাকা সফরে এসেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে বাফুফে সূত্রে জানা গেছে তার এই সফর ফুটবল সংক্রান্ত নয়।

হামজার অবশ্য হাতে এখন ফাঁকা সময়। লেস্টার সিটির এই মিডফিল্ডারের মৌসুম মাত্র কয়েক দিন আগে শেষ হয়েছে। লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হওয়া এবং সামনে কোনো খেলা না থাকায়, বাণিজ্যিক কাজে অংশ নিতে হামজা এই সুযোগে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। এই সফরে হামজা কিছু বিজ্ঞাপন চিত্রের অংশ নেবেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের পরের ম্যাচ ৫ জুন সান মারিনোর বিপক্ষে। এই ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন বাংলাদেশে থেকে তিনি আবার ফিরে যাবেন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host