1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
হলিউডের সিনেমায় অভিনেতা ধানুশ - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

হলিউডের সিনেমায় অভিনেতা ধানুশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৪ সময় দর্শন

এবার নেটফ্লিক্সের জন্য নির্মিত হতে যাচ্ছে বিশাল বাজেটের সিনেমার  ‘দ্য গ্রে ম্যান’। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। বিগ বাজেটের সেই সিনেমাতেই যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ।

শুক্রবার ধানুশ এক টুইটবার্তায় লিখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি হবে।’

সিনেমাটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মকো হলিউড সুপারস্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন স্পাই থ্রিলারটি নির্মিত হবে। সিনেমাটির বাজেট হবে প্রায় ২০০ মিলিয়ন ডলার! আগামী বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা আছে নির্মাতার

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host