1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ সময় দর্শন
জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। দুই দেশের সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে ঢাকা-দিল্লির সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো উঠে আসে।

সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে পারস্পরিক অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা করেন তারা।

সাক্ষাতে দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host