1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সিরাজগঞ্জে ৩০০ পিচ ইয়াবা সহ ২ ব্যবসায়ী আটক - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৩০০ পিচ ইয়াবা সহ ২ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৭ সময় দর্শন

সিরাজগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো – সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী মধ্যপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান ও আমিনুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ মিন্টু। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেনন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিক নিদের্শনায় এসআই. ইয়াছিন আরাফাত সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host