1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
শেরপুরে ভারতীয় শাড়ীসহ আটক ১ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেরপুরে ভারতীয় শাড়ীসহ আটক ১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ সময় দর্শন

শেরপুরেরঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ী ও একটি পিকআপসহলিমন সিমসাং (৩৫) নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি।  বুধবার (৪ ডিসেম্ব) বিকেলে উপজেলার কাংশাইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়ীসহ তাকে আটক করা হয়। আটক লিমনছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলাহয়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড়কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয়বিভিন্ন প্রকার শাড়ী অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন  সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবিরঅধিনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিসভারতীয় শাড়ী ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে।

উদ্ধারকৃত শাড়ীরমূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারতথেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায়বিজিবি।বিষয়টি নিশ্চিত করেময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ী ওপিকআপসহ আটক  আসামিকে ঝিনাইগাতী থানায়সোপর্দের প্রক্রিয়া চলছে।

এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host