1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
রাজশাহীতে আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১৪ - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১৪

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদকদ্রব্যসহ ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আশরাফুল ইসলাম আশরাফ (৫০), মো: আরিফ (৩৫) ও মো: মাজহারুল ইসলাম চপল (৩২)। আশরাফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে। সে মহাগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আরিফ পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও মাজহারুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মো: মাহবুব আলমের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host