1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৩০ সময় দর্শন

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম গত ২৮ জুলাই একটি সার্কুলার জারি করেছেন। সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছেও পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, দেশে মহামারীর পরিস্থিতি বিবেচনা করে গতকাল ১ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় সাপ্তাহিক ছুটি যোগ করে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল একটানা তিন দিন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host