1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরত আরও ৭৬ প্রবাসী - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরত আরও ৭৬ প্রবাসী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ সময় দর্শন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত) যুক্তরাজ্যফেরত আরও ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অবশিষ্ট চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ডা. আবু সাইদ এসব তথ্য জানান।করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরতসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের প্রথমে দুই সপ্তাহের ও পরবর্তীতে চারদিন এবং সর্বশেষ সাতদিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়।

শুরুর দিকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলেও পরবর্তীতে যুক্তরাজ্যফেরত যাত্রীদের তাদের নিজস্ব খরচে সরকার নির্ধারিত ১৭টি হোটেলের যেকোনো একটিতে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ দেয়া হয়।

বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের সূত্র মতে, ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ২২ হাজার ৯৭২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host