1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টীম - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টীম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২০২ সময় দর্শন

আজ বুধবার থেকে শুরু সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ৮ জিলহাজ্ব হজযাত্রীরা মিনার উদ্দেশে রওয়ানা হবেন। বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টীম।মঙ্গলবার সৌদি আরবের মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস হতে এসকল টীম গঠন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সোমবার হজ মনিটরিং কমিটির সভায় হজযাত্রীদের হজ পালন সহজ ও নিরাপদ করার লক্ষ্যে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করে বিভিন্ন টীম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের আলোকেই কাউন্সিলর (হজ) এই আদেশ জারি করেন।

সরকারি মাধ্যমে আগত হজযাত্রীদেরকে মিনায় পৌঁছানো ও হজ শেষে মিনা থেকে তাদের হোটেলে ফেরত আনার জন্য চারটি টীম গঠন করা হয়েছে। এই চারটি টীমে দায়িত্ব পালন করবে ১০ জন কর্মকর্তা। হজযাত্রীদের পথনির্দেশ ও প্রয়োজনীয় সহায়তায় মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত থাকবে ছয়টি টীম। এই ছয়টি স্থানে তিন শিফটে কারিগরি ও প্রশাসনিক সহায়তাকারী টীমের ৮৭জন কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তাবু পরিদর্শনে গঠন করা হয়েছে আটটি দল। ২৩ সদস্যবিশিষ্ট এই দলসমূহ স্বতন্ত্রভাবে মিনার ৫ নম্বর জোনে বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির তাবুসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, এ বছর বেসরকারি হজ এজেন্সিসমূহ তাদের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সেবায় আটটি সেবা প্রদানকারী কোম্পানির সাথে চুক্তি করেছে। কোম্পানিসমূহ হলো রাউয়াফ মিনা, ইসওর আল মাশায়ের, এম বাই মিলেনিয়াম, রেহলাত মানাফে, একরাম আদ দইউফ, মাশারিক আল মুতামাইজাহ, ফ্লাইনাস ও আল রিফাদাহ।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host