1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ফ্লুতে আক্রান্ত নেইমারকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, চিন্তায় সান্তোস - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ফ্লুতে আক্রান্ত নেইমারকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, চিন্তায় সান্তোস

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দর্শন
ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক নেইমার জুনিয়র মৃদু ফ্লুর উপসর্গের কারণে শুক্রবারের মূল অনুশীলন সেশনে অংশ নেননি।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় করিন্থিয়ানসের মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটির আগে সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে কোচ কুকার দল যখন শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি নিচ্ছিল, তখন অনুশীলনে দেখা যায়নি নেইমারকে।

তবে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কার কথা জানায়নি সান্তোস। চোট বা অসুস্থতা যাতে আরও বাড়তে না পারে, সে জন্য ক্লাবের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, নেইমার ফ্লুর উপসর্গ অনুভব করায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের অনুশীলন থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়।

ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, ডার্বির আগে নেইমার দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।

চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগে নেইমারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচে মাঠে নেমে ৯ গোল করেছেন নেইমার। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল।

ফলে করিন্থিয়ানসের বিপক্ষে মর্যাদাপূর্ণ ডার্বিতে নেইমার খেলতে পারবেন কি না, সেটিই এখন সান্তোস সমর্থকদের প্রধান উদ্বেগ। শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে ম্যাচের আগে স্কোয়াডে তার উপস্থিতি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host