1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৩,২০০ টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৩,২০০ টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২০০ সময় দর্শন

ফুলবাড়ী প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে (৫ জানুয়ারি, ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪৩,২০০ (তেতাল্লিশ হাজার দুইশ) টাকা। গোপন সাংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের একটি চৌকস দল  ভারতের সীমান্তবর্তী উপজেলা বিরামপুরে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা উক্ত মালামাল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুরের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host