1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলি তদবিরকারীকে শ্রীঘরে পাঠালেন পরিচালক - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলি তদবিরকারীকে শ্রীঘরে পাঠালেন পরিচালক

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬১৪ সময় দর্শন

ডিডিএন নিউজ ডেস্ক : ঢাকার মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গোয়েন্দা পরিচয় দিয়ে বদলির তদবির করতে গিয়ে শহিদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। পুলিশ তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক  ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মঙ্গলবার (১১ আগস্ট) তাকে  কারাগারে পাঠানোর আদেশ দেন ।  

ওসি মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) অফিস কক্ষে প্রবেশ করে শাহিদুল ইসলাম নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয় দেন। পরিচালককে একজনের বদলির তদবির করতে চিরকুট দেন। পরিচালক (প্রশাসন) তাকে বিধি মোতাবেক কার্যক্রম চলছে এবং চলবে বলে জানান। এরপর বিভিন্ন সময় শাহিনুল তাকে ফোন করে বদলির বিষয়ে জোরাজুরি করেন। সেই সময় পরিচালক (প্রশাসন) তাকে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন এবং অফিসিয়াল বিষয়ে অযাচিত ফোন না করার জন্য বলেন।

শহিদুল ইসলাম সোমবার  ফের শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) অফিস কক্ষে প্রবেশ করে পুনরায় নিজেকে গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয় দেন। তখন পরিচালক (প্রশাসন) তাকে ওই গোয়েন্দা সংস্থার পরিচয়পত্র দেখাতে বললে তিনি তা দেখাতে না পারায় সন্দেহ হয়।

মো: মিজানুর রহমান যুগ্ন সচিব ও পরিচালক (প্রশাসন)বলেন, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, শহিদুল ইসলাম নামের কোনো ব্যক্তি পরিচয় দানকারী গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পদে নেই। এরপর মিরপুর মডেল থানায় বিষয়টি জানানো হলে টহল টিম ঘটনাস্থলে গিয়ে শহিদুলকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন, বদলি সংক্রান্ত আবেদনপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host