1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকায় গোপন বন্দিশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি স্পট পরিদর্শন করেন।

এ সময় ভুক্তভোগীরা নির্যাতনের ভয়াবহতার প্রতীক হিসেবে কচুক্ষেত বন্দিশালার দেয়ালগুলো দেখান। এছাড়া আগারগাঁও বন্দিশালায় একটি ইলেকট্রিক চেয়ার দেখানো হয় প্রধান উপদেষ্টাকে।

স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে এসব গোপন বন্দিশালায় জিজ্ঞাসাবাদের নামে আটক ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host