1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
তেরখাদায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

তেরখাদায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

অনুষ্ঠানে তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য অধ্যক্ষ ফ. ম. এনামুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host