1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঠান্ডা বাতাস দুর্ভোগ বাড়াচ্ছে তীব্র শীতে - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ঠান্ডা বাতাস দুর্ভোগ বাড়াচ্ছে তীব্র শীতে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৬ সময় দর্শন

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর তার আগের দিন রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিনযাপন করছে। রেল স্টেশনের প্লাটফর্মে শীতের রাত কষ্টে পার করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে মানুষের দুর্ভোগ বেশি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host