1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জুলাই পুনর্জাগরণে নাটোরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জুলাই পুনর্জাগরণে নাটোরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

জুলাই পুনর্জাগরণে নাটোরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল ১০টার দিকে আধুনিক সদর হাসপাতালের মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

এছাড়া বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হাকিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

সিভিল সার্জন জানান, দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও প্যাথলজি পরীক্ষা এবং ঔষধ প্রদান করা হচ্ছে। সংগৃহীত রক্ত প্রয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য পাঠানো হবে।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host