1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জামালপুরের তরুণ কবি ও লেখক সজিব শেখ আন্তর্জাতিক সংগঠন থেকে সম্মাননা লাভ - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

জামালপুরের তরুণ কবি ও লেখক সজিব শেখ আন্তর্জাতিক সংগঠন থেকে সম্মাননা লাভ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, দৈনিক স্বপ্ন প্রতিদিন:
জামালপুরের তরুণ কবি ও লেখক সজিব শেখ আন্তর্জাতিক সাহিত্য সংগঠন Federación Mundial de las Artes, la Literatura, la Educación, la Paz y la Cultura (FEMALPC) থেকে সম্মানসূচক ডিপ্লোমা অর্জন করেছেন। শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই “Diploma Honorífico” প্রদান করা হয়।
মেক্সিকো ভিত্তিক আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশের লেখক, কবি ও শিল্পীদের সৃজনশীল অবদানকে স্বীকৃতি দিয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সজিব শেখ তার সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদানের মাধ্যমে সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার জন্য এই সম্মাননায় ভূষিত হয়েছেন।
এই সম্মাননা প্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে সাহিত্যপ্রেমী মহলসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সাড়া পড়ে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সজিব শেখ বলেন,
“এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের কল্যাণ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, FEMALPC বিশ্বব্যাপী শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি ও সংস্কৃতি বিকাশে কাজ করে আসছে এবং বিভিন্ন দেশের সৃষ্টিশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host