1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
চাটমোহরের বিশিষ্ট ঢাক বাদক সন্যাসী অমল শীল পরলোকে - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

চাটমোহরের বিশিষ্ট ঢাক বাদক সন্যাসী অমল শীল পরলোকে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৭২৬ সময় দর্শন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর চড়ক বাড়ি এলাকার বিশিষ্ট ঢাক বাদক ও বোঁথর মহাদেব মন্দিরের তেরো বৃত্তের ঢাকের সন্যাসী অমল চন্দ্র শীল (৮১) রবিবার (১১ অক্টোবর) বিকালে তার  নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে পরলোকগমণ করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স-গচ্ছতু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এক কণ্যা (কণিকা,সুজিত মনা,মিলন), আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতে চাটমোহর মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ঢাক বাদক সন্যাসী অমল চন্দ্র শীলের মৃত্যুতে শোক জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। তারা অমল শীলের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host