1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
চাটমোহরে জামায়াতের বিক্ষোভ মিছিল - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

চাটমোহরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ সময় দর্শন

বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আবদুল হামিদ।

পরে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান,পৌর জামায়াতের আমীর নুরুল আনোয়ার,সেক্রেটারী মওলানা মোঃ আমির হোসাইন,মোঃ আবদুস সাত্তার মাস্টার,মোঃ শহীদুল্লাহ মাস্টার,দেলোয়ার হোসাইন,হাজী মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host