1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
কাদের মির্জার নামে হত্যা মামলা, পৌরভবন ঘিরে রেখেছে পুলিশ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

কাদের মির্জার নামে হত্যা মামলা, পৌরভবন ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৭৪ সময় দর্শন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজিচালক আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া কাদের মির্জার পৌরভবন ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। এতে বসুরহাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকেল থেকে পৌরভবনটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। পরে সন্ধ্যায় সিএনজিচালক আলা উদ্দিনের ভাই বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কাদের মির্জাকে ১ নম্বর এবং তার ভাই সাহাদত হোসেন ও একমাত্র ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংর্ঘেষ অন্তত ৫০ জন আহত হন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host