1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
উল্লাপাড়ায় মহিলাসহ জামায়াত শিবিরের ৮ নেতাকমী গ্রেফতার - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় মহিলাসহ জামায়াত শিবিরের ৮ নেতাকমী গ্রেফতার

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৬৯ সময় দর্শন

উল্লাপাড়ায় সোমবার নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পৌরশহরের ঝিকিড়া মহল্লা থেকে মহিলাসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও জিহাদী বই জব্দ করে পুলিশ। এরা হলেন, সাইফুল ইসলাম (৪৫), শায়েখ মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফিজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭),গৃহবধু এলিজা পারভীন (৩০)। গ্রেফতাতকৃতরা উপজেলা জামায়াত শিবিরের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, উলি­খিত নেতাকর্মীরা নাশকতার সৃষ্টির লক্ষ্যে ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে সোমবার ইফতারের পূর্বে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশকিছু জিহাদী বই জব্দ করেছে পুলিশ। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host