1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
অনুমতি ছাড়া ওমরাহ করলে জরিমানা - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

অনুমতি ছাড়া ওমরাহ করলে জরিমানা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৫০১ সময় দর্শন

অনুমতি ছাড়া ওমরাহ করলে ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারি শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ ব্যবস্থাপনা চালু থাকবে।

সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host