1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
HWRC চেয়ারম্যান বাবলু প্রফেসরকে ধন্যবাদ জানালেন নরওয়ের কনস্যুলার - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

HWRC চেয়ারম্যান বাবলু প্রফেসরকে ধন্যবাদ জানালেন নরওয়ের কনস্যুলার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৭৫ সময় দর্শন

Human Welfare Resource Centre(HWRC) এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল আলম বাবলুকে তার সামাজিক কর্মসূচীর জন্য ধন্যবাদ জানিয়ে মেইল পাঠিয়েছেন নরওয়ের দাতা সহায়তা সমন্বয়কারী মারিয়ান কেয়ারস্টাড। তিনি নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিল (NRC) এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করায় HWRC এর চেয়ারম্যান মাহবুব উল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

মারিয়ান তার বার্তায় উল্লেখ করেন নরওয়ের প্রাইভেট ফান্ডারাইজিং অথরিটি HWRC এর সাথে অংশীদারিত্বের জন্য অনুসন্ধান চালাচ্ছে। উল্লেখ্য, Human Welfare Resource Centre বা মানব কল্যাণ সংস্থান কেন্দ্র সমাজ বা পরিবারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণি মানুষ বাছাই করে তাদের অ্যাওয়ার্ড দিচ্ছে। নৈতিক মানুষ গড়তে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

এছাড়া সামাজিক ক্ষমতায়ন ও স্বপ্নপূরণ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সকল শ্রেণির মানুষকে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা প্রদানে সক্ষম হিসাবে গড়তে HWRC এর যে পরিকল্পনা তা প্রশংসিত হয়েছে।

এ ব্যাপারে HWRC এর চেয়ারম্যান  প্রফেসর মাহবুব উল আলম বলেন, আমরা এ পর্যন্ত পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ ও স্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বিতরণসহ  শ্রেষ্ঠ শ্বশুর, শ্রেষ্ঠ মা,শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ শিক্ষাবিদকে সম্মানসূচক অ্যাওয়ার্ড দিয়েছি। এখন সামাজিক ক্ষমতায়ন ও স্বপ্ন পূরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজে নরওয়ের NRC আগ্রহ দেখিয়েছে।

এতে পরীক্ষামুলক ভাবে স্বপ্নপূরণ প্রকল্পে গোলের কাছাকাছি রয়েছে শিক্ষার্থী উন্নতি সূত্রধর ও মোছা.রহিমা খাতুন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host