1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

বাড়ি ফিরল জোড়া মাথার সেই রাবেয়া-রোকাইয়া ফুল দিয়ে বরণ করলেন দাদা ও দাদী

এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৯৯ সময় দর্শন

সফল অস্ত্রপচার ও দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাবনার চাটমোহরে
গ্রামের জোড়া মাথা থেকে আলাদা হওয়া যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। সোমবার ১৬ মার্চ
বিকেল ৫টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাড়িতে রাবেয়া-রোকাইয়া
তাদের মা বাবার সাথে বাড়িতে এসে পৌঁছায়। গ্রামের বাড়িতে তাদের আসার খবর
মানুষের কানে পৌছালে আশপাশের শত শত উৎসুক জনতা তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড়
করতে থাকে। বিকেলে গ্রামের বাড়িতে তাদের দুইবোন রাবেয়া-রোকাইয়াকে ফুল দিয়ে বরণ
করেন তাদের বৃদ্ধ দাদা আলহাজ্ব মহির উদ্দিন মন্ডল ও দাদি নোমেছা খাতুন।

গতকাল রবিবার দুপুরে রাবেয়া-রোকাইয়ার বাড়ি ফিরে যাওয়া উপলক্ষে ঢাকার সিএমএইচ-এ
‘মুজিব শতবর্ষে শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে
যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৯ সালের ০১-০৩ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)
৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়ার খুলি ও ব্রেন
সফলভাবে আলাদা করা হয়। এ ধরনের অপারেশন সারা বিশ্বেই বিরল এবং দক্ষিণ পূর্ব
এশিয়ায় প্রথম। অপারেশন পরবর্তী সাফল্যও বিশ্বে খুব বেশি নয়।

মূল অপারেশনের পরে বিভিন্ন ধাপে শিশু দুটির আরো বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন
হয়। সবশেষ ২০২০ এর ২৮ অক্টোবর তাদের ৪র্থ ধাপের অপারেশন হয়। জন্মগত কিছু
ত্রুটি ছাড়া শিশু দুটি বর্তমানে প্রায় সুস্থ আছে।

রাবেয়া-রোকাইয়ার বাবা স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রথমত আমি আল্লাহর
দরবারে লাখো কোটি  শুকরিয়া জানাই এরপরে আমার মেয়ে দুটিকে আলাদা করেন এবং যার
সার্বিক সাহায্য সহযোগিতা পেয়েছি তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনাকে। এর বাইরে আমার গ্রামের মানুষসহ পুরো দেশ বাসীর যে ভালোবাসা ও দোয়া
পেয়েছি সেটা আমি ভুলব না। সবশেষে আমি আবারও সবার কাছে মেয়ে দুটোর জন্য দোয়া
কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host