1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, নতুন শনাক্ত ১০৫২

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৫৯ সময় দর্শন

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৫২ জন। গতকাল (১০ মার্চ) শনাক্ত হয়েছিল এক হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। মৃত্যুবরণকারী ছয়জনই পুরুষ। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ২১৯ ল্যাবে ১৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ১৬ হাজার ২৮ জন এবং শনাক্তকৃত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।

৬ জনের মৃত্যুতে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৩০জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী দুই হাজার ৭২ জন (২৪ দশমিক শূন্য ৩৭ শতাংশ)।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ সাত হাজার ৯২০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host