1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল নয়টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জান আনুষ্ঠানিক ভাবে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়্যালে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম, সহকারি কমিশনার(ভুমি) কাওছার হাবীব,ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম,বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)সেলিম রেজা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দ আশরাফুজ্জান এর সভাপতিত্বে ঐতিাহাসিক ৭মার্চ এর তাৎপর্য ও গুরুত্ব আলোকপাত করে উল্লেখিত ব্যক্তিরা বক্তব্য দেন। এর আগে প্রজেক্টরের মাধ্যমে  সবার উদ্দেশ্যে  জাতির পিতার ৭ মার্চর ঐতিহাসিক ভাষণ উপস্থাপন করা হয়।

শেষে ৭মার্চ উপলক্ষে ইতোপুর্ব আয়োজিত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের রচনা,কবিতা,চিত্রাংকন প্রভৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের (বঙ্গবন্ধু সংশ্লিষ্ট) বই উপহার দেয়া হয়।

অনুষ্ঠানটি স্ঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম। এছাড়া দিনটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং  উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় পর্যায়ে নানা কর্মসূচী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host