1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ফেব্রুয়ারি মাসে ১২১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৪৫ সময় দর্শন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্যাতনের শিকার হয়েছে ৩০৮ জন নারী ও কন্যাশিশু। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২১ জন। এর মধ্যে ৮১ জন কন্যাশিশুও রয়েছে। আজ মঙ্গলবার মহিলা পরিষদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৩০৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২১ জন।  তাদের মধ্যে ৬৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ১৩ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার এবং ৪ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ১৩ জন শিশুসহ ১৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৪ জনকে শ্লীলতাহানির শিকার হয়েছে। ৫ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে ৮ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন তন্মধ্যে ১ জন শিশু। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৫ জন, তন্মধ্যে ৪ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উত্ত্যক্তের শিকার হয়েছে ৮ জন। শিশু অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৩টি। বিভিন্ন কারণে ৯ জন শিশুসহ ১২ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জনের ওপর, তন্মধ্যে ৫ জন যৌতুকের কারণে হত্যার শিকার হতে হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৯ জন শিশুসহ মোট ২৬ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১১ জন শিশুসহ ১৮ জন। ১৭ জন শিশুসহ ৪৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১০টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ২ জন শিশুসহ ৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host