1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ফরিদপুরে ঘাড়ের উপর সরিষার বস্তা পড়ে শ্রমিকের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুরে ঘাড়ের উপর সরিষার বস্তা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৬০ সময় দর্শন

ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ ‘দিন আনে দিন খায়’ এমন এক পরিবারের সন্তান জহুরুল ইসলাম। সারাদিন হারভাঙ্গা খাটুনি করে যা উপার্জন করে তাই দিয়ে চলে তার সংসার। ভারী বোঝা মাথায় কিংবা ঘাড়ের উপর তুলে মহাজনের কাছে পৌঁছানো তার রোজকার কাজ।

আজ মঙ্গলবার ফরিদপুর হাটে তিনি কাজ করছিলেন। হঠাৎ সরিষার একটি ভারী বস্তা তার মাথা থেকে ফসকে পড়ে তারই ঘাড়ের উপর।  ফলে শ্রমিক জহুরুল ইসলাম(৩৬) এর মৃত্যু হয়। উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর ছেলে জহুরুল ইসলাম ফরিদপুর বাজারের মুক্তমঞ্চের কাছে প্রতি দিনের মত অন্যান্য শ্রমিকদের সাথে সরিষার বস্তা ট্রাকে উঠানোর সময় হঠাৎ করে বস্তা হাত থেকে ফসকে ঘাড়ের উপর পড়ে যায়।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহুরুল ইসলামের ২ মেয়ে রয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host