1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬২

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৩ সময় দর্শন

চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের শরীরে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় ৬২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ৪৮ জন এবং উপজেলায় ১৪ জন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৪০টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।তবে এদিন নগরের জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলোতে নেগেটিভ ফল আসে এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host