1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

সানি লিওনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮১ সময় দর্শন

বেশ বিপাকেই পড়েছেন সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভারতের কেরালার এক বাসিন্দা। টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়ায় ওই মামলা করা হয়।

কানাডায় জন্মগ্রহণকারী ইন্ডিয়ান-আমেরিকান এ অভিনেত্রীর বিরুদ্ধে শনিবার ওই মামলা করা হয়। খবর  ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৯ লাখ রুপি নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ নেননি।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানান, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন সানি। সেখানে তার সঙ্গে দেখা করে বক্তব্য রেকর্ড করেছে পুলিশের একটি টিম। তবে সানি এ ব্যাপারে কী বলেছেন তা জানায়নি পুলিশ।

খবরে বলা হয়, শিয়াস নামের এক অভিযোগকারী রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন। তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সানি লিওনি ২৯ লাখ রুপি নিয়ে ফেরত দেননি। এবং যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা হয়েছিল, তাতে উপস্থিতও হননি তিনি। তাই বাধ্য হয়েই শিয়াস প্রতারণার মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host